ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের পতাকাবাহী জাহাজ জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ ইরানের বন্দরে যাওয়া পথে একটি ইরানি পতাকাবাহী জাহাজকে আটক করেছে। সেন্টকম জানায়, শুক্রবার জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল।

পাকিস্তান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।