ইরানের পণ্যবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের বাধা পেরিয়ে বন্দরে ভিড়ল। ওমান সাগরে জাহাজটি আটকের চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে তাদের বাধা অতিক্রম করে নিরাপদে বন্দরে পৌঁছাতে সক্ষম হয় জাহাজটি।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওমান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজটি আটকের চেষ্টা করে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, চাল বহনকারী জাহাজটিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সদস্যরা পাহারা দিয়ে নিয়ে আসে।
ইসলামাবাদে প্রথম দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে নৌঅবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার এ বিষয়ে একটি নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় ইরানে অবস্থানরত ভারতীয়দের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ত্যাগ করার আহ্বান জানানো হয়।


































































































































































































