ইরানি নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতি

ইরানি নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতি

ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে দ্রুত উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তাঁর পরিবার ও নোবেল শান্তি পুরস্কার কমিটি। গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ৫৪ বছর বয়সী নার্গিসকে উত্তর-পশ্চিম ইরানের কারাগার থেকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পরিবারের দাবি, তাঁকে অনেক দেরিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানি কর্তৃপক্ষের সমালোচনা করায় গত ডিসেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত মাসে তাঁর ভাই হামিদরেজা মোহাম্মাদি বলেন, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে হার্ট অ্যাটাক করেছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য বন্দীরা তাঁকে অজ্ঞান অবস্থায় পান। হৃদযন্ত্র, ফুসফুস ও রক্তচাপের পুরোনো সমস্যা থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ তাঁকে হাসপাতালে পাঠাতে অস্বীকার করে বলেও জানান হামিদরেজা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।