ইরানি নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতি

ইরানি নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির স্বাস্থ্যের অবনতি

ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে দ্রুত উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তাঁর পরিবার ও নোবেল শান্তি পুরস্কার কমিটি।

গত শুক্রবার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ৫৪ বছর বয়সী নার্গিসকে উত্তর-পশ্চিম ইরানের কারাগার থেকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পরিবারের দাবি, তাঁকে অনেক দেরিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার নরওয়েতে বসবাসরত নার্গিসের ভাই বিবিসিকে বলেন, ‘হঠাৎ করে তাঁর রক্তচাপ অনেক কমে গেছে। চিকিৎসকেরা এখনো তা স্বাভাবিক অবস্থায় আনতে পারছেন না।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।