ইরানি সুপারট্যাংকার 'দেরিয়া' ইন্দোনেশিয়ার লম্বক প্রণালিতে প্রবেশ করেছে। এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে জাহাজটি ১৮ লাখ ৮০ হাজার ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ভারতে খালাসের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল।
ট্যাংকারট্র্যাকার্স ডটকম এ তথ্য নিশ্চিত করেছে। জাহাজটি বর্তমানে ইন্দোনেশীয় পানিসীমা হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
ইরানি সুপারট্যাংকার 'হিউজ' মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে লম্বক প্রণালিতে প্রবেশ করেছে। সেটিও রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।


































































































































































































