ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে 'ব্ল্যাকমেল' ও 'আলটিমেটাম' দেওয়া ছেড়ে দিতে হবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ একথা বলেছেন। সামাজিকমাধ্যম এক্সে তিনি লেখেন, 'যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ, কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনা চালাতে চায়। শক্তিপ্রয়োগের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত তারা। তবে যুক্তরাষ্ট্রের এই নীতি ইরানে কাজ করবে না।' তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো 'ব্ল্যাকমেইল', 'আল্টিমেটাম' ও 'ডেডলাইন' বাদ দেওয়া।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও অংশ নেবেন।
ইরান হরমুজ প্রণালি চালু করাসহ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত। তবে একটি শর্ত দিয়েছে তারা। শর্ত হলো পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখতে হবে।


































































































































































































