ইসরায়েলি সেনার যিশুমূর্তি ভাঙচুরের ঘটনা: শাস্তি দেওয়ার পর কী বলছেন বিশেষজ্ঞরা?

ইসরায়েলি সেনার যিশুমূর্তি ভাঙচুরের ঘটনা: শাস্তি দেওয়ার পর কী বলছেন বিশেষজ্ঞরা?

দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনার বড় হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের ক্রুশবিদ্ধ একটি মূর্তি ভাঙচুরের ঘটনা ইসরায়েলের রাজনৈতিক মহলের জন্য উপেক্ষা করা কঠিন ছিল। কারণ, দেশটি দীর্ঘদিন ধরে নিজেদেরকে খ্রিষ্টানদের রক্ষক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাবশালী খ্রিষ্টান–জায়নবাদী আন্দোলনের সঙ্গে মিত্রতার সম্পর্ক বজায় রেখেছে।

ইসরায়েলি সেনাদের শাস্তি দেওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি সরকারের জন্য দৃশ্যমান প্রতিক্রিয়া দেখান খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওই সব খ্রিষ্টান কর্মকর্তাদের জন্য, যাঁরা ইসরায়েলকে সমর্থন করেন।

চ্যাথাম হাউসের সিনিয়র কনসালটিং ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, যিশুর মূর্তিতে হামলার ঘটনায় ইসরায়েলি সরকারের জন্য দৃশ্যমান প্রতিক্রিয়া দেখান খুবই গুরুত্বপূর্ণ ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।