দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলাকে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ বলে দাবি করেছে ইসরাইল। দেশটির সরকার বলছে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া এবং লেবাননের দখলকৃত ভূখণ্ড ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা রয়েছে।
ইসরাইলের সামরিক নীতিতে নিজস্ব সীমান্তের বাইরে তথাকথিত ‘বাফার জোন’ তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
ইসরাইলের নিয়ন্ত্রণ শুধু স্থলভাগে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গোলাবর্ষণ ও বিমান হামলার মাধ্যমে তারা আরো বিস্তৃত এলাকায় প্রভাব বিস্তার করছে।


































































































































































































