ইসরাইলের গণহত্যার সমালোচনায় কংগ্রেস

ইসরাইলের গণহত্যার সমালোচনায় কংগ্রেস

গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা ও লেবাননে ব্যাপক হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরবতায় কংগ্রেস তুলোধুনো করেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, মোদি সরকার ঐতিহ্যবাহী ভারতীয় নীতি ও অবস্থানসহ সকল মানবিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যা ও লেবাননে ব্যাপক হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর নিরবতায় তার ‘নৈতিক কাপুরুষতা’ প্রকাশ পেয়েছে। অধিকৃত পশ্চিম তীরে লাখ লাখ ফিলিস্তিনির সম্পদ কেড়ে নেওয়া ও বাস্তুচ্যুতির বিষয়েও তিনি পুরোপুরি নিরব রয়েছেন।

মোদি সরকারের মতো ‘খুনি ইসরাইলি সরকারের’ প্রতি এতটা সংহতি আর কোনো সরকার দেখায়নি। গত মার্চে কংগ্রেস দাবি করেছিল যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আড়ালে ইসরাইল তার ‘বৃহত্তর ইসরাইল’ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, যা একটি ফিলিস্তিনি রাষ্ট্রের সকল আশা শেষ করে দিচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।