ইসরাইল-ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে

ইসরাইল-ইরান যুদ্ধবিরতি শেষ হচ্ছে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়ে যাচ্ছে বলে ইসরাইলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমধ্যম কান এক প্রতিবেদনে জানা যায়, ওয়াশিংটন তেলআবিবকে জানিয়েছে যে, তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। এতে আরো বলা হয়, অনির্দিষ্টকালের আলোচনায় না গিয়ে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছেন ট্রাম্প।

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।