ইসরাইল ও লেবাননে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

ইসরাইল ও লেবাননে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে।

হিজবুল্লাহও টেলিগ্রামে জানিয়েছে, তারা ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তারা তিনজনকে হত্যা করেছে এবং এদের সকলেই ‘হিজবুল্লাহ যোদ্ধা’।

আইডিএফ বলছে, ওই ব্যক্তিরা ইসরাইলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।