ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে

ইসরাইল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্রুথ সোশ্যালে এই মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বৈঠকটি ‘খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে’। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র লেবাননকে হিজবুল্লাহর হাত থেকে আত্মরক্ষায় সাহায্য করতে তাদের সঙ্গে কাজ করবে।

গত সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠকের পর ঘোষিত এই যুদ্ধবিরতি রোববার শেষ হওয়ার কথা ছিল। এর লক্ষ্য হলো ইসরাইল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সাত সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের অবসান ঘটানো।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।