ইসরাইলের পার্লামেন্ট নেসেট ভেঙে আগাম নির্বাচনের পথ আরো এক ধাপ এগিয়েছে। বুধবার নেসেটে পার্লামেন্ট বিলুপ্ত করে আগাম নির্বাচন আয়োজনের একটি বিল প্রাথমিক ভোটে পাস হয়েছে। ১২০ সদস্যের নেসেটে বিলটির পক্ষে ভোট দেন ১১০ জন আইনপ্রণেতা। তবে বিলটি এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। প্রাথমিক ভোটে পাসের পর এটি পরবর্তী ধাপে কমিটিতে পাঠানো হবে এবং অন্য যেকোনো আইনের মতোই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পাঠের মধ্য দিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো অক্টোবরের শেষ দিকে নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক এমন অবস্থান ধরে রেখেছেন। তাই বিলটি প্রাথমিকভাবে পাস হলেও তিনি অতিধর্মীয় ইহুদি (হারেদি) দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারেন, যাতে পার্লামেন্ট ভাঙার প্রক্রিয়া বিলম্বিত করা যায়।
এমন কয়েকটি বিতর্কিত বিলের মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা বিভক্ত করার প্রস্তাব, যা এগিয়ে নিচ্ছেন রিলিজিয়াস জায়োনিজম পার্টির সংসদীয় কমিটির চেয়ারম্যান সিমচা রথম্যান।


































































































































































































