ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গঠন

ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জোট গঠন

ইসরাইলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থি নাফতালি বেনেট ও মধ্যপন্থি ইয়ার লাপিদ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই জোটের লক্ষ্য হলো খণ্ডিত বিরোধী দলকে একত্রিত করা, যাদের মধ্যে নেতানিয়াহুর প্রতি অভিন্ন শত্রুতা ছাড়া আর কোনো মিল আছে বলে মনে হচ্ছে না।

বেনেটের কার্যালয় জানিয়েছে, নতুন দলটির নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই এর প্রধান হবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।