ইসরাইলের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করবে হিজবুল্লাহ। এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহের মহাসচিব নাইম কাসেম। তিনি বলেছেন, ইসরাইলের সাথে সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ও জবাব দেওয়া অব্যাহত থাকবে।
লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে এবং সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানায়, ‘ব্যর্থ কূটনীতির’ ওপর নির্ভর করবে না তারা। হিজবুল্লাহ বলছে, যুদ্ধবিরতি চলাকালীন বিমান হামলা, ধ্বংসযজ্ঞ এবং গোলাবর্ষণসহ ইসরাইলি সামরিক পদেক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।


































































































































































































