পশ্চিম তীরের জেনিনের কাছে আসাসা নামের একটি ছোট্ট গ্রামে হুসেইন আসাসার বয়স হয়েছিল ৮০ বছর। গত শুক্রবার তাঁর স্বাভাবিক মৃত্যু হয়। পরিবারটি তাঁকে ইসলামি রীতি মেনে বাড়ির উল্টো দিকের ছোট টিলায় গ্রাম্য কবরস্থানে সমাহিত করে।
কিন্তু দাফনের আধা ঘণ্টা না পেরোতেই তিনি ও তাঁর ভাইয়েরা আবার কবরস্থানের সামনে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, কয়েকজন সশস্ত্র অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ভারী যন্ত্র দিয়ে নতুন কবরটি খুঁড়ছে।
পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছে এবং বসতি স্থাপনকারীদের কাছ থেকে খোঁড়াখুঁড়ির যন্ত্র জব্দ করেছে, যাতে উত্তেজনা বৃদ্ধি না পায়।


































































































































































































