লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে কয়েকটি শিশুও আছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে নিহত মানুষের এ সংখ্যা উল্লেখ করেছে বিবিসি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পর এ হামলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গতকাল হিজবুল্লাহর ১০০টির বেশি অবকাঠামো ও সদস্যদের অবস্থানে হামলা চালিয়েছে।


































































































































































































