ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সর্বোচ্চ আদালত গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আজ বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম মিজান এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম সুলতানালি শিরজাদি ফখর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাসিত বিরোধী দল মুজাহিদিন-ই-খালকের দীর্ঘদিনের সদস্য ছিলেন এবং ইসরাইলি গোয়েন্দাদের সহযোগিতা করে আসছিলেন।

ইরানের সর্বোচ্চ আদালত তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তা কার্যকর করা হয়। এরআগে বুধবার ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম মেহদি ফরিদ বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রাখার পর তাকে ফাঁসি দেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।