ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন

ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন

দক্ষিণ লেবাননের তায়েবেহ এলাকায় সংঘর্ষে নতুন এক ধরনের ড্রোন প্রযুক্তি ইসরাইলের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে বলে দাবি করা হয়েছে। ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ (ইয়নেট)-এর প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ফাইবার-অপটিক ড্রোন ইসরাইলের উন্নত রাডার ও ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে অনেক ক্ষেত্রে অকার্যকর করে দিচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আহত সেনাদের উদ্ধার করতে আসা একটি ইসরাইলি মেডিকেল ইভাকুয়েশন হেলিকপ্টারের দিকে আরেকটি ড্রোন দ্রুত এগিয়ে আসে। ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হওয়ায় স্থল সেনাদের অস্ত্র দিয়ে ড্রোনটি থামানোর চেষ্টা করতে হয়, যা মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়।

এই নতুন ধরনের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন সরাসরি ফাইবার-অপটিক কেবল দিয়ে নিয়ন্ত্রিত হয়, যেখানে সাধারণ ড্রোনের মতো রেডিও বা স্যাটেলাইট সিগন্যাল ব্যবহার করা হয় না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।