ইসরাইলের দ্বিতীয় গোপন ঘাঁটি ইরাকের মাটিতে

ইসরাইলের দ্বিতীয় গোপন ঘাঁটি ইরাকের মাটিতে

ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরাইলি সামরিক বাহিনী দুটি 'গোপন' ঘাঁটি পরিচালনা করেছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত এই ঘাঁটিগুলোর একটির অস্তিত্ব গোপন রাখার চেষ্টায় ইসরাইলি বাহিনী এক রাখাল ও একজন ইরাকি সেনাকে হত্যা করেছে।

আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই ঘাঁটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 'চলমান' যুদ্ধের আগেই তৈরি করা হয়েছিল এবং গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল।

ইসরাইল এই ঘাঁটি মূলত বিমান সহায়তা (এয়ার সাপোর্ট), জ্বালানি রিফুয়েলিং এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে ব্যবহার করত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।