ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরাইলকে রক্ষা করতে গিয়ে মার্কিন তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকই ব্যবহার করে ফেলেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রাশ করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী ইসরাইলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ২০০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, যা পেন্টাগনের মোট মজুতের প্রায় অর্ধেক।
এছাড়াও, মার্কিন পূর্ব ভূমধ্যসাগরে জাহাজ থেকে ১০০টিরও বেশি স্ট্যান্ডার্ড মিসাইল-৩ এবং স্ট্যান্ডার্ড মিসাইল-৬ ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছিল। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধের সময় ইসরাইল তার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কম ব্যবহার করেছে।


































































































































































































