দক্ষিণ লেবাননে কুমারী মেরির একটি মূর্তিকে অবমাননা করছেন এক ইসরাইলি সেনা। ছবিটিতে দেখা যায়, খ্রিস্টান প্রধান ডেবেল শহরে অবস্থিত ওই মূর্তির মুখে একজন ইসরাইলি সেনা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছেন। এই ডেবেল শহরটি সেই জায়গা, যেখানে গত মাসে ইসরাইলি সেনারা হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলেছিল।
ইসরাইলি গণমাধ্যম 'দ্য টাইমস অব ইসরাইল' জানিয়েছে, সেনাবাহিনী বলেছে এই সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইসরাইলি সেনাদের সম্পত্তি ধ্বংস বা লুটপাটের ফুটেজ প্রকাশের যে ধারাবাহিকতা চলছে, এটি তারই একটি নতুন অংশ।


































































































































































































