ইসরায়েল বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান

ইসরায়েল বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান

ইসরায়েলের সামরিক বাহিনী ভূমধ্যসাগরের মাঝখানে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েল ড্রোন ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে, পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও কাজ করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এ খবর জানিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল।

ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলোকে আটক করেছে বলে জানা গেছে। এটি সম্পর্কে গ্লোটিলার পক্ষ থেকে এক পোস্টে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে। অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।