ইতালির ফুটবল অঙ্গনে উত্তেজনা, লাৎসিও কোচের বিদ্রোহী সারি

ইতালির ফুটবল অঙ্গনে উত্তেজনা, লাৎসিও কোচের বিদ্রোহী সারি

লাৎসিও ও রোমা—দুই নগর প্রতিদ্বন্দ্বী যখন মুখোমুখি হয়, এমনিতেই উত্তেজনার পারদ চড়ে থাকে। তবে এবার রোম ডার্বি মাঠে গড়ানোর আগেই উত্তপ্ত হয়ে উঠেছে ইতালির ফুটবল অঙ্গন। সিরি আ কর্তৃপক্ষের ওপর রীতিমতো অগ্নিশর্মা হয়ে চড়াও হয়েছেন লাৎসিও কোচ মরিসিও সারি। ম্যাচের সূচি নিয়ে ক্ষুব্ধ এই অভিজ্ঞ কোচ তো সরাসরি লিগ কর্তাদের পদত্যাগই দাবি করে বসেছেন। এমনকি দাবি না মানলে ডার্বিতে সংবাদমাধ্যম বয়কটের হুমকিও দিয়েছেন।

লাৎসিওর মে মাসের দুপুরের তপ্ত রোদ আর ডার্বির তীব্র চাপের কথা মাথায় রেখেই ক্ষোভে ফেটে পড়েছেন সারি। ক্রেমোনেসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ডিএজেডএন ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ধুয়ে দিয়েছেন লিগ আয়োজকদের।

মরিসিও সারির যুক্তি হলো, মে মাসের দুপুর সাড়ে ১২টার তপ্ত গরমে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা স্রেফ কাণ্ডজ্ঞানহীনতাই নয়, বরং রোম শহরের দুই ঐতিহ্যবাহী ক্লাবের প্রতি চূড়ান্ত অসম্মান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।