ইতালির ফুটবল প্রধান ও কোচকে দায়িত্ব ছাড়তে হয়েছে

ইতালির ফুটবল প্রধান ও কোচকে দায়িত্ব ছাড়তে হয়েছে

ইতালির ফুটবল নিয়ে নেতিবাচক খবরের যেন শেষ নেই! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতায় দেশটির ফুটবলপ্রধান ও কোচকে দায়িত্ব ছাড়তে হয়েছে। এ বছর ইতালির কোনো দল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বলে ক্লাব ফুটবল নিয়েও সমালোচনা চলছে।

এরই মধ্যে নতুন ঘটনা, এবার দেশটির শীর্ষ দুই লিগ সিরি ‘আ’ ও সিরি ‘বি’র রেফারিদের প্রধান তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এখানে অবশ্য মাঠের ব্যর্থতার সরাসরি সংযোগ নেই।

মিলানের প্রসিকিউটররা ‘স্পোর্টিং জালিয়াতি’র (খেলাবিষয়ক প্রতারণা) অভিযোগে তদন্ত শুরু করার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গিয়ানলুকা রোচ্চি নামের এই রেফারি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।