জামায়াতের আমির সাত দিনের সফরে জাপানে গেছেন

জামায়াতের আমির সাত দিনের সফরে জাপানে গেছেন

জামায়াতের আমির শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানে গেছেন। এ সফরে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

জামায়াতের আমিরের সফরসঙ্গী হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জামায়াতের আমির আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে দেশ ছাড়েন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।