জার্মানির ফুলডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইন ফুলডা–বিএসআইএফ (Bangladeshi Students in Fulda–BSiF)-এর উদ্যোগে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে ‘ঈদুল ফিতর পুনর্মিলনী ও পয়লা বৈশাখ ১৪৩৩’ শীর্ষক বর্ণিল আয়োজন। প্রায় ৬৫ জন প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতেই ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। অংশগ্রহণকারীরা উপভোগ করেন খিচুড়ি, ইলিশ ভাজা, বেগুন ভাজা এবং বিভিন্ন ধরনের ভর্তা। প্রবাসের মাটিতে এমন দেশি খাবারের স্বাদ যেন সবার মনে এনে দেয় বাংলাদেশের স্মৃতি।
আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল এই সুস্বাদু খাবার। খাবার পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকেই অনেকে গান পরিবেশন করেন, যা পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।


































































































































































































