প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২: ০২ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহা�সিক আয়োজনকে ঘিরে লিসবনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী জুলাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’, যেখানে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস।
কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই, লিসবনের পরিচিত ভেন্যু Lisboa Ao Vivo-তে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ আয়োজনে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন।


































































































































































































