জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০: ৩৩ এক সপ্তাহের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

উরাহোরো শহরে কম্পনের মাত্রা জাপানি সিসমিক স্কেলে ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ হিসেবে রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কম জনবসতিপূর্ণ এলাকায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনামূলকভাবে কম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।