জাপানে হামের প্রকোপ বাড়ছে। এক দশক আগে দেশটিকে 'হামমুক্ত' ঘোষণা করা হলেও এখন আবার সংক্রমণ দেখা দিয়েছে। জাপানের স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউটের বরাত দিয়ে গণসম্প্রচারকেন্দ্র এনএইচকে জানিয়েছে, এ বছর এ পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
গত এক দশকের মধ্যে ২০১৯ সালেই হাম রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই বছরে মোট ৭৪৪ রোগী শনাক্ত হয়েছিল। এবার বছরের প্রথম ভাগেই ৪৩৬ জন রোগী শনাক্ত হলো, যা দ্বিতীয় সর্বোচ্চ।
জাপানে এ বছর এখন পর্যন্ত হামে কারও মৃত্যু হয়নি। হামের প্রকোপ টোকিও ও এর আশেপাশের তিনটি জেলায় সর্বোচ্চ। এই অঞ্চলে এখন পর্যন্ত মোট ১৮৩ জন রোগীকে শনাক্ত করা হয়েছে, যা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক।


































































































































































































