জাপানের যুদ্ধসাজের প্রস্তুতিতে এক প্রতীক চিহ্ন ঘিরে বিতর্ক

জাপানের যুদ্ধসাজের প্রস্তুতিতে এক প্রতীক চিহ্ন ঘিরে বিতর্ক

জাপান কি যুদ্ধে যাচ্ছে, কিংবা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্ন অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে, বিশেষ করে সেসব মানুষের মনের আয়নায়, জাপানের আধুনিক যুদ্ধসাজের প্রস্তুতির ওপর যাঁরা কিছুটা সন্দেহের চোখে নজর রাখছেন।

জাপানের প্রতিরক্ষা খাতের বরাদ্দ এখন পশ্চিমা বিশ্বের অনেক দেশকেই ছাড়িয়ে গেছে। পাশাপাশি নতুন সব সমরাস্ত্র আর প্রতিরক্ষা সরঞ্জামের বিরাট এক ভান্ডার এখন জাপানের হস্তগত।

একই সঙ্গে দেশের ক্ষমতাসীন সরকার ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে যুদ্ধ পরিহারের যে সংবিধান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর থেকে কার্যকর আছে, সেই সংবিধানে গুণগত বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।