জাপানি জাহাজ হরমুজ পার অতিক্রম করেছে

জাপানি জাহাজ হরমুজ পার অতিক্রম করেছে

প্রকাশ : ২৩ মে ২০২৬, ১২: ৫৩আপডেট : ২৩ মে ২০২৬, ১২: ৫৬ অবরোধের পর এই প্রথম জাপানের ব্যবস্থাপনায় পরিচালিত কোনো তেলবাহী ট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটি শিগ্‌গিরই জাপানের বন্দরে পৌঁছাবে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে। পানামার পতাকাবাহী ‘ইদেমিতসু মারু’ নামের এই জাহাজ আগামী সোমবার জাপানের আইচি প্রিফেকচারের একটি শোধনাগারে পৌঁছানোর কথা রয়েছে। এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল সৌদি আরবের অপরিশোধিত তেল বহন করছে। জাহাজে থাকা জাপানি নাগরিকত্ব পাওয়া তিনজন নাবিক সুস্থ ও ভালো আছেন বলে জানানো হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকায় কূটনীতিকে আরো কিছুটা সময় দিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট একথা বলেন। তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের ‘কোনো বিকল্প নেই’ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তেহরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। একই সঙ্গে তিনি ইরানের অধিকার স্বীকার করার আহ্বান জানান।

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০ উত্তর চীনের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি দেশটির সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনা। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উদ্ধার অভিযান এখনো চলছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।