জার্মানিতে গাড়ি হামলার ঘটনা, ২ নিহত

জার্মানিতে গাড়ি হামলার ঘটনা, ২ নিহত

জার্মানির লাইপজিগ শহরের ব্যস্ততম এলাকায় একটি গাড়ি জনতার ভিড়ে উঠে গেলে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলে গাড়ির ভেতর থেকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, নিহত দুজন হলেন ৬৩ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক পুরুষ। পুলিশ জানিয়েছে, এ ঘটনার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের প্রমাণ পাওয়া যায়নি।

লাইপজিগ রাষ্ট্রীয় কৌশলীর মুখপাত্র রিকার্ডো শুলৎস বলেন, অনেক মানুষ ঘটনাস্থল ছেড়ে নিজেরাই চিকিৎসকের কাছে চলে গেছেন। তাই সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।