জার্মানির চ্যান্সেলর ইরান যুদ্ধের সমালোচনা

জার্মানির চ্যান্সেলর ইরান যুদ্ধের সমালোচনা

ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের কঠোর সমালোচনা জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ করেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ ‘সম্পূর্ণ অপ্রয়োজনীয়’। একইসঙ্গে এই সংঘাত বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মের্জ বলেন, এই যুদ্ধ ইউরোপ, এশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে উত্তেজনা বৃদ্ধি করছে। তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র একটি ঐক্যবদ্ধ ইউরোপই উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর কার্যকরভাবে মোকাবেলা করতে পারে।

চ্যান্সেলর বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দুই দিন ধরে বৈঠক করেছি। ইরানের সংঘাত এবং সেখানে এই সম্পূর্ণ অপ্রয়োজনীয় যুদ্ধসহ আমাদের সামনে থাকা প্রধান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।