কান চলচ্চিত্র উৎসবে অভিনেতা কেঁদে ফেললেন

কান চলচ্চিত্র উৎসবে অভিনেতা কেঁদে ফেললেন

কান চলচ্চিত্র উৎসবে এবার আবেগে ভাসাল ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিয়র্ড’। প্রিমিয়ার শেষে টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছেন দর্শকেরা। সেই মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ছবির দুই তারকা সেবাস্তিয়াত স্ট্যান ও রেনাতে রেইনসভে। চোখ ভিজে ওঠে দুজনেরই। কান উৎসবের গ্র্যান্ড প্যালেসে গতকাল সোমবার রাতে প্রদর্শিত হয় হৃদয়বিদারক এই ফ্যামিলি ড্রামা। সিনেমাটি পরিচালনা করেছেন রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ, যিনি এর আগেও কান উৎসবে একাধিকবার প্রশংসিত হয়েছেন।

পরিবার, ধর্ম আর রাষ্ট্রের সংঘাত‘ফিয়র্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক রোমানিয়ান পরিবারকে ঘিরে। কঠোর ধর্মীয় বিশ্বাস নিয়ে তারা নরওয়ের এক ছোট্ট গ্রামে নতুন জীবন শুরু করতে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে স্থানীয় সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হতে থাকে।

একপর্যায়ে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে পরিবারটির বিরুদ্ধে। এরপরই তাদের সন্তানদের রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও পুরো পরিস্থিতি পরিবারটিকে এক দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।