কানাডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক ও সম্মাননা

কানাডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের অভিষেক ও সম্মাননা

প্রবাসে সম্প্রীতি ও সমৃদ্ধির অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা ইনক (চুয়াক) ২০২৫-২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টরন্টোর ওয়েস্ট রুজ কমিউনিটি সেন্টারে শতাধিক এলামনাই শিক্ষক ও শিক্ষার্থীর মুখরিত উপস্থিতিতে দুটি পর্বে চুয়াক ইনকের অভিষেকের পাশাপাশি উপদেষ্টামণ্ডলী, আঞ্চলিক প্রতিনিধি ও সদস্য সম্মাননাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কানাডাপ্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা ক্যাম্পাসজীবনের স্মৃতিচারণায় মগ্ন হয়ে একটা নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্য তাপস ভট্টাচার্যের ল‍্যান্ড একনলেজমেন্ট পাঠ, বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন এবং কোষাধ্যক্ষ নাসিমা বেগম লাভলীর শোক প্রস্তাব উত্থাপন ও ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক ও উপদেষ্টাদের উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অধ্যাপক কাজী সদরুল হক, অধ্যাপক শাহাদাত হোসেন খান, অধ্যাপক কান্চন কুমার পুরোহিত, এ টি এম জামাল উদ্দিন, সারওয়ার সেলিম, মিজানুর রহমান, আজিজুল হক, বাহাউদ্দিন রতন, শফিক তরফদার, মোজাম্মেল হক, আনোয়ার সাদাত, সব্যসাচী চক্রবর্তী, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ, ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, নাসির আহমেদ, মো. ইমাম উদ্দিন, মিনারা বেগম, মো. আমিনুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।