কারিনার মৃত্যু নিয়ে গুজবে ক্ষোভ কায়সার হামিদের

কারিনার মৃত্যু নিয়ে গুজবে ক্ষোভ কায়সার হামিদের

ভারতে চিকিৎসাধীন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর গুজব ছড়িয়েছে ফেসবুকে। কয়েকটি পেজ ও আইডি থেকে তাঁর নামে বানানো ‘মৃত্যুর গুজব’ সংক্রান্ত ফটোকার্ড হয়েছে ভাইরাল। যা নিয়ে ক্ষুব্ধ তাঁর পরিবার। তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ জানিয়েছেন, মৃত্যু নিয়ে এ ধরনের গুজব কারও কাছ থেকেই কাম্য নয়।

কারিনা কায়সার বর্তমানে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা। তাঁর সঙ্গে গেছেন মা ও দুই ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।