কর্মক্ষেত্রে সহিংসতা বৃদ্ধির কারণে নারীর অংশগ্রহণ হ্রাস

কর্মক্ষেত্রে সহিংসতা বৃদ্ধির কারণে নারীর অংশগ্রহণ হ্রাস

বাংলাদেশে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে, কিন্তু সেই অগ্রযাত্রা এখন নানা সংকটে চাপে পড়েছে। কর্মক্ষেত্রে সহিংসতা শুধু শারীরিক আঘাতে সীমাবদ্ধ নয়; এর মধ্যে রয়েছে মৌখিক অপমান, মানসিক নির্যাতন, যৌন হয়রানি, বেতনবৈষম্য, নিরাপত্তাহীনতা এবং অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিজ্ঞতা।

এসব কারণে অনেক নারী চাকরি ছেড়ে দিচ্ছেন, অনেকে কর্মক্ষেত্রে টিকে থাকতে পারছেন না, আবার কেউ কেউ শুরুতেই নিরুৎসাহিত হচ্ছেন। পরিসংখ্যানও এ উদ্বেগকে স্পষ্ট করে।

কর্মক্ষেত্রে সহিংসতার সবচেয়ে প্রচলিত রূপ হলো মৌখিক ও মানসিক নির্যাতন। অনেক নারীকে প্রতিনিয়ত শুনতে হয়, মেয়েরা চাপের কাজ সামলাতে পারে না, বিয়ে হলে তো চাকরি ছাড়বেই, কিংবা এই পদে নারী মানায় না।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।