মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শনিবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের কাছে পাঠানো শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।


































































































































































































