ইউরোপ ও উত্তর আমেরিকার ২৭টি শহরে ট্যুরের ঘোষণা দিয়েছে কে–পপ গার্ল গ্রুপ ক্যাটস আই। এই বছরের শেষভাগে দ্য ওয়াইল্ডওয়ার্ল্ড ট্যুরে গাইবে গ্রুপটি।১ সেপ্টেম্বর ডাবলিন থেকে ট্যুর শুরু হবে। এরপর ইউরোপের লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস, আমস্টারডাম, কোলন ও অ্যান্টওয়ার্পে গাইবে ক্যাটস আই।১৭ সেপ্টেম্বর কোপেনহেগেনে শো করে ইউরোপ পর্বের ইতি টানবে গ্রুপটি।১৩ অক্টোবর মায়ামি থেকে উত্তর আমেরিকা পর্ব শুরু হবে। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বড় শহরে শো করে ট্যুর শেষ হবে ২৭ নভেম্বর মেক্সিকো সিটিতে।
মুক্তির অপেক্ষায় থাকা ইপি ‘ওয়াইল্ড’কে কেন্দ্র করে ট্যুরের আয়োজন করছে ক্যাটস আই। অ্যালবামটি প্রকাশিত হবে ১৪ আগস্ট।
হাইব জানিয়েছে, ট্যুরের পোস্টারে পাঁচ সদস্যকে দেখা গেলেও ছবিটি সাম্প্রতিক ‘পিঙ্ক আপ’ প্রচারণার সময় তোলা। তবে গ্রুপের সদস্য ম্যানন বর্তমানে বিরতিতে থাকায় তিনি ট্যুরে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।


































































































































































































