কলম্বিয়ার মহাসড়কে বিস্ফোরণে নিহত ১৪, সন্ত্রাসী হামলা বলে সরকার

কলম্বিয়ার মহাসড়কে বিস্ফোরণে নিহত ১৪, সন্ত্রাসী হামলা বলে সরকার

কলম্বিয়ার দক্ষিণ–পশ্চিমাঞ্চলের একটি সংঘাতময় কাউকা অঞ্চলে মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন।

স্থানীয় সময় গতকাল শনিবারের এ বিস্ফোরণ ওই অঞ্চলটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ সহিংস ঘটনার নজির। আগামী মাসে কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

কর্তৃপক্ষ দাবি করেছে, কোকো উৎপাদনের জন্য পরিচিত ওই অঞ্চলটিতে এফএআরসি (ফার্ক) গেরিলা দল হামলা চালিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।