দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। মহাসড়কে চালানো এই হামলায় আহত হয়েছে আরও ৩৮ জনের বেশি, যাদের মধ্যে পাঁচজন শিশু। একের পর এক বিস্ফোরণ ও সহিংস ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলে প্যান-আমেরিকান মহাসড়কের কাজিবিওর এল টুনেল এলাকায় স্থানীয় সময় শনিবার বিস্ফোরণটি ঘটে।
আঞ্চলিক গভর্নর অক্টাভিও গুজমান এক্সে জানান, ঘটনাস্থলে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে।


































































































































































































