কঙ্গোর ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে ২১ দিনের আইসোলেশন ছাড়া

কঙ্গোর ফুটবল দলকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে ২১ দিনের আইসোলেশন ছাড়া

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটির ফুটবল দলকে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে। নয়তো বিশ্বকাপে অংশ নিতে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না–ও দেওয়া হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। শুক্রবার ইএসপিএনকে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস ওয়ার্ল্ড কাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি।

কঙ্গোজুড়ে ইবোলা ছড়িয়ে পড়ায় দেশটির ফুটবল দল রাজধানী কিনশাসায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে বর্তমানে বেলজিয়ামে অবস্থান করছে।

জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র ফিফা, কঙ্গো জাতীয় দল এবং কঙ্গো সরকারকে জানিয়ে দিয়েছে তাদের অবশ্যই বেলজিয়ামে একটি বায়ো-বাবল (সুরক্ষাবলয়) বজায় রাখতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।