কপিল শর্মা বিতর্কের আগেই সময়কে সতর্ক করেছিলেন

কপিল শর্মা বিতর্কের আগেই সময়কে সতর্ক করেছিলেন

বিতর্কিত মন্তব্যের পর ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া এবং কমেডিয়ান সময় রায়না প্রথমবার একসঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছেন। এই অনুষ্ঠানে কপিল শর্মা জানান, তিনি সময়ের শো নিয়মিত দেখতেন। এমনকি বিতর্কের আগেই তিনি একবার ফোন করে সতর্কও করেছিলেন।

কপিলের কথায়, ‘আমি তাকে বলেছিলাম, তুমি এখন আলোচনায় আছ, সাবধানে থেকো। বিখ্যাত হওয়া যায় যেকোনোভাবে, কিন্তু পরে নিজের কথারও দায় নিতে হয়।’

সময় রায়না জানান, শো বন্ধ হওয়ার এক দিন আগে কপিল তাকে ফোন করে বলেছিলেন, ‘তোমার সঙ্গে একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।