ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে লুকা মদরিচের অধিনায়কত্ব

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলে লুকা মদরিচের অধিনায়কত্ব

ক্রোয়েশিয়া ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করেছে। কোচ জ্লাতকো দালিচের দলটিতে অধিনায়ক হিসেবে আছেন লুকা মদরিচ। তিনি গত মাসে গালে চোট পেয়েছিলেন এবং অস্ত্রোপচারও করাতে হয়েছিল। তবে বিশ্বকাপের দল ঘোষণার আগে তিনি অনুশীলনে ফিরেছেন।

চোটের কারণে জানুয়ারির পর থেকে মাঠের বাইরে ছিলেন ইওস্কো গাভার্দিওলও। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরা এই সেন্টার ব্যাকও বিশ্বকাপে আছেন।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলগোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর। ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ। মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক। ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।