যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জন র্যাটক্লিফ গতকাল বৃহস্পতিবার কিউবা সফর করেছেন। ওয়াশিংটন ও হাভানার মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এটিকে একটি অস্বাভাবিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক সময়ে এই সফর হলো, যখন মার্কিন চাপের মুখে থাকা কমিউনিস্টশাসিত দ্বীপ দেশ কিউবা তাদের তেলের মজুত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রে রয়েছে গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটি জন র্যাটক্লিফের সফরের বিষয়ে কিউবা সরকারের দেওয়া তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি অবরোধের কারণে দ্বীপটিতে নিয়মিত বিদ্যুৎবিভ্রাট চলছে। কিউবার ঐতিহাসিক মিত্র রাশিয়া থেকে মাত্র একটি তেলবাহী জাহাজ দেশটিতে পৌঁছাতে পেরেছে।


































































































































































































