বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কুরাসাও আজ টুর্নামেন্টটির জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে। ২৬ সদস্যের এই দলে আছেন দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একাডেমি খেলোয়াড় তাহিথ চং।
দুই লাখের কম জনসংখ্যার দেশ কুসারাও এবারই প্রথম বিশ্বকাপে খেলবে। দলটিকে নেতৃত্ব দেবেন অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিয়েন্দ্রো বাকুনা।
কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াডগোলকিপার: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম। ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।


































































































































































































