লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করবেন ক্যাথেরিন ওয়েস্ট

লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করবেন ক্যাথেরিন ওয়েস্ট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরিয়ে দিতে উদ্যোগ নেওয়ার জন্য দলটির পার্লামেন্ট সদস্য ক্যাথেরিন ওয়েস্ট মন্ত্রিসভার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওয়েস্ট বলেছেন, আগামীকাল সোমবারের মধ্যে যদি মন্ত্রিসভার কোনো সদস্য স্টারমারের বিরুদ্ধে দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জ না ছোড়েন, তবে তিনি নিজেই নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরুর চেষ্টা করবেন।

স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ফলাফল বিপর্যয়ের পর কিয়ার স্টারমারের দলীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।