ল্যান্ডফোনের যুগ আবার ফিরছে কিনা?

ল্যান্ডফোনের যুগ আবার ফিরছে কিনা?

একসময় ঘরের অপরিহার্য যোগাযোগমাধ্যম ছিল ল্যান্ডফোন। স্মার্টফোনের বিস্তারে সেই প্রযুক্তি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। তবে নতুন প্রজন্মের ব্যবহারধারা এবং অভিভাবকদের বাড়তি সচেতনতার প্রেক্ষাপটে ভিন্ন এক রূপে আবারও আলোচনায় এসেছে ল্যান্ডলাইনধর্মী ফোন। শিশুদের জন্য তৈরি ‘টিন ক্যান’ নামের একটি যন্ত্রকে ঘিরে সম্প্রতি প্রযুক্তিবিশ্বে এমন প্রবণতা দেখা যাচ্ছে। এই যন্ত্র নিয়েই মেতেছে বর্তমানের জেন-আলফা প্রজন্ম।

প্রায় ১০০ মার্কিন ডলার দামের এই ফোন মূলত স্ক্রিনবিহীন ও তারযুক্ত। বড় আকারের বোতাম, পাকানো তার ও কল রেকর্ডিং সুবিধাসহ বার্তা রাখার যন্ত্র—সব মিলিয়ে এর নকশায় নব্বইয়ের দশকের ল্যান্ডফোনের পরিচিত ছাপ রয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে এটি আধুনিক। প্রচলিত টেলিফোন লাইনের পরিবর্তে যন্ত্রটি ওয়াইফাইয়ের মাধ্যমে যুক্ত থাকে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটভিত্তিক কলও করতে পারেন।

ইতিমধ্যে কয়েক লাখ ইউনিট বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক তিন উদ্যোক্তা—চেট কিটলসন, ম্যাক্স ব্লুমেন ও গ্রেম ডেভিস নিজেদের সন্তানের জন্য উপযোগী একটি ফোন খুঁজতে গিয়ে এই যন্ত্র তৈরির উদ্যোগ নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।