লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননে ইসরাইলের হামলায় একজন সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এতথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হওয়া দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে।

এনএনএ জানিয়েছে, একই গ্রামের একটি ভবনে পরবর্তী বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এক সাংবাদিক।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।